গৌরনদীতে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত
গৌরনদী সংবাদদাতা॥ মোবাইল সেট নিয়ে বিরোধকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার
কালনা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে হামলা ও পাল্টা হামলায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের জুলহাস হাওলাদারের মোবাইল সেট ক্রয় করার কথা বলে পাশ্ববর্তী বাড়ির শহিদুল হাওলাদার নিয়ে যায়। দীর্ঘদিনে মোবাইল সেট ফেরত কিংবা টাকা না দিয়ে শহিদুল নানা তালবাহানা শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জুলহাস তার মোবাইল সেট ফেরত আনার জন্য শহিদুলের কাছে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এ পর্যায়ে উভয়ের মধ্যে হামলা ও পাল্টা হামলায় জুলহাস হাওলাদার, জুয়েল, বেল্লাল হোসেন, শেফালী বেগম, দুলুফা বেগম, প্রতিপক্ষ শহিদুল হাওলাদার, হানিফ হাওলাদার, ছালমা বেগম, সাগর সরদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী হপাসাতালে ভর্তি করা হয়েছে।