দুধলে নিজাম মাষ্টার ইউপি চেয়ারম্যান নির্বাচিত
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে
আ’লীগ সমর্থিত প্রার্থী মোঃ হাবিবুর রহমান খান নিজাম মাষ্টার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৩৭৪ ভোট পেয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত মোঃ মকবুল হোসাইন তালা প্রতীক নিয়ে ২৩৭২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া জাপা সমর্থিত জিএম ফারুকী আনারস প্রতীক নিয়ে ২৩৪১ ভোট, মোঃ ফরিদ আহম্মদ লিটন সিকদার দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৭৯৭ ভোট এবং সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান জুয়েল দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৪৮৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান নিজাম মাষ্টার দুধল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ খানের মেজ জামাই। নিজাম মাষ্টার দুধল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি ইউনিয়নের সকল ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।