ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারকে গণসংবর্ধনা
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের
সভাপতি মোঃ ইলিয়াস হোসেন তালুকদারকে গতকাল শুক্রবার গণসংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমাজসেবক মোঃ আজিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সদস্যা রাশিদা বেগম, ২ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) মোঃ আলাউদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এস.এম রেজাউল করিম, সমাজসেবক মনির হোসেন, এনামুল হক, খোরশেদ আলম, ফারুক হাওলাদার, আলহাজ্ব আব্দুল আজিজ আকন, নুর মোহাম্মদ আকন প্রমুখ। শেষে নবনির্বাচিত রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা দেয়া হয়। উল্লেখ, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মোঃ ইলিয়াস হোসেন তালুকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।