আর্কাইভ

উত্তরন সাংস্কৃতিক সংঘের রবীন্দ্র সাধ্য শর্তবষ উদ্যাপিত

রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আগরপুর উত্তরন সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র সাধ্য শর্তবষ উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে আগরপুর বাজারের উত্তরন নাট্য মঞ্চে কাজী বোরানুল ইসলামের পৌরহিত্তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অলোচক ছিলেন উত্তরন সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক, কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল হাকিম। আলোচনা করেন অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, কবি সিকদার রেজাউল করিম, গৌতম চন্দ্র পোদ্দার, নিতাই কর্মকার, সন্ধ্যা নদীর বাঁকে সংগীত বিদ্যালয়ের শিক্ষক ওস্তাত গোকুল চন্দ্র দাস প্রমুখ। শেষে উত্তরন সাংস্কৃতিক সংঘের শিল্পী গীতা দাস, শিশু শিল্পী জিনিয়া, কাকন, ফারজানা ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এছাড়াও রবীন্দ্রনাথকে ঘিরে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Back to top button