দলের র্শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি করার জন্য সর্বহারা পরিচয়ে
গৌরনদীর এক পাদুকা ব্যবসায়ীর কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি
দলের র্শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি করার কথা বলে সর্বহারার আঞ্চলিক নেতা পরিচয়ে বরিশালের গৌরনদী বন্দরের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী ও শত বছরের পুরনো দেবু ঠাকুর প্রতিষ্ঠিত চরগাধাতলী কালী মন্দির কমিটির সাধারন সম্পাদকের কাছে মোবাইল ফোনে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত চাঁদার টাকা দেয়া না হলে ব্যবসায়ী সুভাষ দেবনাথের স্কুল পড়–য়া কন্যাকে অপহরনসহ ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়। অজ্ঞাতনামা সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ী সুভাষ গৌরনদী থানায় ২টি সাধারন ডায়েরী করেছেন।
ব্যবসায়ী সুভাষ দেবনাথ জানান, অতিসম্প্রতি বাংলালিংকের (০১৯১৬-১২৮৯৩৯) নাম্বার দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে গভীর রাতে ফোন করে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্রথমে নিজেকে র্যাব কর্মকর্তা বলে দাবি করে বলেন, আপনাদের কালী মন্দিরে কষ্টি পাথরের মুর্তি আছে। এ সময় তাকে (অজ্ঞাত ব্যক্তিকে) ব্যবসায়ী সুভাষ মন্দির তল্লাশী করার কথা বলে জানান, র্যাব-৮ বরিশালের মেজরের নাম্বার আমার কাছে আছে। এরপর মোবাইলের সংযোগটি বিছিন্ন করে দেয়া হয়। কিছুদিন পর পূর্ণরায় ওই নাম্বার দিয়ে ব্যবসায়ী সুভাষকে গভীর রাতে ফোন করে গৌরনদীর বিভিন্ন এলাকায় যেতে বলেন। এতে সে (সুভাষ) অপরাগতা প্রকাশ করলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিজেকে সর্বহারার আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে বলেন, আমাদের দলের কয়েকজন র্শীর্ষ নেতা দীর্ঘদিন থেকে
জেলহাজতে রয়েছেন। তাদের জামিনে মুক্ত করার জন্য ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এরমধ্যে আপনি ২০ লক্ষ টাকা দিবেন। এতে ব্যবসায়ী সুভাষ অপরাগতা প্রকাশ করলে তার স্কুল পড়ুয়া কন্যাকে অপহরনসহ তাকে (ব্যবসায়ীকে) হত্যার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ব্যবসায়ী সুভাষ দেবনাথ প্রথমে গত ৪ মার্চ গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন।
ব্যবসায়ী সুভাষ আরো জানান, এ ঘটনার কয়েকদিন পর একটি একটেল বর্তমান রবি (০১৮২২-৭৯৭৯১৯) নাম্বার দিয়ে পূর্ণরায় ফোন করে দাবিকৃত চাঁদার ২০ লক্ষ টাকার জন্য তাকে নানা ধরনের ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায়ও ব্যবসায়ী গত ৮ মার্চ গৌরনদী থানায় জিডি করেন।
একইভাবে গত বৃহস্পতিবার রাতে রবির নাম্বার দিয়ে ব্যবসায়ী সুভাষ দেবনাথের কাছে দাবিকৃত চাঁদার টাকার জন্য হুমকি দেয়া হয়। সর্বহারা আঞ্চলিক নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ী সুভাষ দেবনাথ ও তার স্কুল পড়–য়া কন্যাকে হত্যার অব্যাহত হুমকির মুখে ব্যবসায়ী ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুল ইসলাম জানান, ব্যবসায়ী সুভাষ দেবনাথের সাধারন ডায়েরী করার পর পরই মোবাইলের কললিষ্ট চেয়ে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীর অফিসে আবেদন করা হয়েছে। অতিশীঘ্রই কললিষ্ট পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।