আর্কাইভ

গৌরনদী কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে বিক্ষুব্ধরা জরুরি ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যর কাছে নির্বাচনের দাবি করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনেরও হুমকি দেন।   

দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলা চত্বরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, ছাত্রলীগ নেতা মাহবুল হোসেন, মোঃ সুমন, মাহমুদুর রহমান মান্না, মামুন, তুফান, রাতুল ইসলাম, রুবেল হোসেন, মিজানুর রহমান প্রমুখ। শেষে বিক্ষুব্ধরা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের কাছে অনতিবিলম্বে কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি করেন।

Back to top button