আর্কাইভ

ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীর হাত ভেঙ্গে দিয়েছে এক শিক্ষক

ডাস্টার দিয়ে পিটিয়ে মিতু আক্তার নামের সপ্তম শ্রেনীর এক ছাত্রীর হাত ভেঙ্গে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে। আহত ছাত্রীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাটাজোর বাড়ৈপাড়ার বাসিন্দা সিরাজ উদ্দিনের কন্য ও সপ্তম শ্রেনীর ছাত্রী মিতু আক্তার জানায়, বুধবার সে স্কুলে গাইড না আনার অপরাধে ক্লাশে পাঠদানরত অবস্থায় ইংরেজী শিক্ষক ননী গোপাল দাস তাকে ডাস্টার দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে ফেলে। এসময় তার চিৎকারে সহপাঠী ও অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে আহত মিতুকে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেখেয়ালে একটি ভুল হয়ে গেছে। এ জন্য আমিসহ অন্যান্য শিক্ষকরা এ ঘটনায় শিক্ষার্থী মিতুর বাড়িতে গিয়ে তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।

Back to top button