আর্কাইভ
সমাজসেবক এম আবদুল কাদেরের ইন্তেকাল
আহম্মেদ জালাল, বরিশালঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরাব্দী ইউনিয়নের কাকুরিয়া
গ্রামের বাসিন্দা সমাজসেবক এম আবদুল কাদের রোববার দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৩ বছর। বার্ধক্যজনিক কারনে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকার সকলের প্রিয় ছিলেন। প্রসঙ্গত এম আবদুল কাদেরের ছেলে একেএম সাইফুল ইসলাম একজন মানবাধিকার কর্মী ও শিক্ষানুরাগী। এদিকে সোমবার সকালে এম আবদুল কাদেরের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এছাড়া আগামী মঙ্গলবার মরহুমের কুলখানী অনুষ্ঠিত হবে।