আর্কাইভ

গাছ চাঁপা পরে শ্রমিকের মৃত্যু

দুপুরে গাছের চাঁপা পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার পয়সারহাট থেকে কদমবাড়ি পর্যন্ত সড়কের গাছ টেন্ডার দেয় সরকার। ৭/৮ জন শ্রমিক রবিবার কদমবাড়ি নামক স্থানে ওই টেন্ডারের গাছ কাটতে যায়। দুপুর সাড়ে বারোটার দিকে অসাবধানতাবশত গাছকাটা শ্রমিক নিতাই রায় (৩০) গাছ  চাপা পরে গুরুতর আহত হয়। মুর্মুর্ষ অবস্থায় তাকে আগৈলঝাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিতাইকে মৃত বলে ঘোষনা করে। নিতাইর বাড়ি কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে। সে ওই গ্রামের উমা চরন রায়ের পুত্র।

Back to top button