আর্কাইভ

মৃত্যুবার্ষিকী : চার শহীদ মুক্তিযোদ্ধা

১৯৭১ সালের ২৫ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সময় স্থলপথে পাকহানাদার প্রতিরোধে সম্মুখ যুদ্ধে নিহত বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হাসেম, চাঁদশীর পরিমল মন্ডল, বাটাজোরের মোক্তার হোসেন হাওলাদার ও গৈলার আলাউদ্দিন সরদার ওরফে আলা বক্সের ৩৯ তম মৃত্যুবার্ষিকী আজ রোববার।
এ উপলক্ষে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে সকাল দশটায় গৌরনদীতে র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরন সভা ও চার শহীদ মুক্তিযোদ্ধার মরোনত্তর পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Back to top button