আর্কাইভ

১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ বার্ষিক ইনক্রিমেন্ট, সম্মানজনক বাড়ি ভাড়া ও উৎসব ভাতাসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দরা।

বেলা এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আ.ক মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, দাশগুপ্ত আশীষ কুমার, তোফায়েল আহম্মেদ প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকেরা অংশগ্রহন করেন।

Back to top button