আর্কাইভ

বরিশালের সাংবাদিক জালালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আহম্মেদ জালালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভিত্তিক প্রথম অনলাইন দৈনিক গৌরনদী ডট কমের উদ্যোগে শুক্রবার বিকেলে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন, বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান স্বপন, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানী, আগৈলঝাড়া প্রতিনিধি তপন বসু, কালকিনি প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, উজিরপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান, সাংবাদিক আমিন মোল্লা, দেলোয়ার সেরনিয়াবাত প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক আহম্মেদ জালালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

Back to top button