আর্কাইভ
গৌরনদী প্রেসক্লাব ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা
গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী প্রেসক্লাব ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে।
টুনামেন্টের আয়োজক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার জানান, সরকারী গৌরনদী কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় সকালে ম্যাচে দেলোয়ার স্মৃতি একাদশ ১২৩ রানে আগৈলঝাড়া-২০১১ একাদশকে পরাজিত করে। বিকেলের ম্যাচে সূর্য তরুন একাদশ ৯৭ রানে আশোকাঠী একাদশকে পরাজিত করে।