আর্কাইভ
আগৈলঝাড়ায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতিসভা
গৌরনদী অফিস ॥ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনের লক্ষে গতকাল রোববার সকালে আগৈলঝাড়ায় আওয়ামীলীগ কার্যালয়ে
এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মজিবর সেরনিয়াবাত, আ. রইচ সেরনিয়াবাত, অধ্যাপক লিয়াকত হাওলাদার, যুবলীগ নেতা ফরহাদ তালুকদার, রফিক তালুকদার, ফিরোজ শিকদার, ছাইদুল সরদার, শ্রমিকলীগ নেতা লিটন তালুকদার, সরোয়ার দাড়িয়া, কৃষকলীগ নেতা রশিদ শিকদার, রমনীকান্ত সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইলিয়াস তালুকদার প্রমুখ।