আর্কাইভ

স্কুল ছাত্রীকে অপহর করে ধর্ষণের ভিডিও চিত্র ধারন ॥ গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রদল ক্যাডার ও তার এক সহযোগী কর্তৃক স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষণের ভিত্তিও চিত্র ধারন করা হয়েছিলো। স্কুল ছাত্রী বখাটেদের কথামতো না চললে ইন্টারনেটের মাধ্যমে ধর্ষণের এ ভিডিও চিত্র সর্বত্র ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছিলো। অবশেষে উপায়অন্তুর না পেয়ে স্কুল ছাত্রী বিষয়টি তার মায়ের কাছে জানায়। একপর্যায়ে এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপন করে।  অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে পলাতক থাকা ভিডিও চিত্র ধারনকারী,  এবং অপহরন ও ধর্ষণের সহযোগীতাকারী বখাটে যুবক সাদ্দাম মোল্লাকে (২০) গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে।

স্কুল ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে অস্ত্রের মুখে গত ১৬ জুন অপহরন করে একই গ্রামের লোকমান মোল্লার পুত্র ও স্থানীয় ছাত্রদল ক্যাডার সবুজ মোল্লা (২১) এবং তার সহযোগী মৃত আলাউদ্দিন মোল্লার পুত্র সাদ্দাম মোল্লা (২০)। অপহরনের পর স্কুল ছাত্রীকে নিরর্জন স্থানে নিয়ে ছাত্রদল ক্যাডার সবুজ মোল্লা ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও চিত্র ধারন করে সবুজের সহযোগী সাদ্দাম মোল্লা।

এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাশাইল গ্রামের জাহাঙ্গীর সরদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ছিদ্দিকুর রহমান আগৈলঝাড়া সদর সংলগ্ন এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে।
এস.আই ছিদ্দিকুর রহমান জানান, গ্রেফতারের পর সাদ্দাম ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে ওইদিনই বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Back to top button