২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে আগৈলঝাড়া আওয়ামীলীগের মিছিল ও আলোচনা সভা
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদশিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল হক মোল্লা, আ. রইচ সেরনিয়াবাত, মজিবর রহমান সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ নেতা ফিরোজ সিকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনীকান্ত সরকার, মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, আবু সালেহ লিটন ও কলেজ ছাত্রলীগ নেতা বরুন বাড়ৈ প্রমুখ।