আর্কাইভ

বরিশালে কাল বৈশাখী ঝড়ে ধান বোঝাই নৌকা ডুবি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর ফেরিঘাট এলাকায় কাল বৈশাখী ঝড়ে মঙ্গলবার রাতে ধান বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বানারীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ী মনির হোসেন উপজেলার ধান্ডোয়া এলাকার ভাসমান বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৫০ মন ধান ক্রয় করে পৌর শহরের রব মিয়ার চাতাল ঘরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাত সাড়ে আটটার দিকে সন্ধ্যা নদীর ফেরিঘাট এলাকায় নৌকাটি পৌঁছলে কাল বৈশাখী ঝড়ে ধান বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝি ও ব্যবসায়ী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। গতকাল বুধবার ভোর থেকে ডুবুরিরা তল্লাশি চালিয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে নদীর প্রায় এক কিলোমিটার দুরত্বে নৌকাটির সন্ধ্যান পায়।

Back to top button