আর্কাইভ

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের ধীমান বিশ্বাসের দু’বছরের শিশু পুত্র বাঁধন খেলার ছলে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে শিশু বাঁধনকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

Back to top button