আর্কাইভ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীর কবলে পরে আগৈলঝাড়ার এক গৃহবধূ স্বর্নালঙ্কার, নগদ অর্থ ও শারিরিক জখমের শিকার হয়েছে। 

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে পূর্ব পয়সা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী কাজল বেগম  উজিরপুর থানার নয়াকান্দি গ্রামে ভাগ্নির বিয়ে অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে সাতলা মুড়ি বাড়ী নামক স্থানে ফাঁকা রাস্তায় ওই এলাকার সন্ত্রাসী আলামিন মিয়া, রুহুল আমিন, আবুল বশার, ও তার কয়েক সহযোগী মিলে ওই গৃহবধূর পথ রোধ করে সাথে থাকা স্বর্নের গহনা ও নগদ অর্থ ছিনতাই করে। ছিনতাই কারীদের বাধা দিতে গেলে ওই গৃহবধূকে মারধর করে ছিনতাইকারীরা। এ বিষয়ে গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া থানায় গৃহবধূ কাজল বেগম অভিযোগ দায়ের করেন।

Back to top button