আর্কাইভ
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহাবুব খানকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গৌরনদী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ ছিলেন গৌরনদী পৌর মেয়র নুরুল ইসলাম (নুর আলম)। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের উপাধ্যক্ষ কুতুব উদ্দিন আইবেক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইলিয়াস মিয়া, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির প্রমুখ। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহবুব খানকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহাবুব খান প্রমোশন পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।