আর্কাইভ
ওএমএস’র চালসহ একজন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা॥ চার বস্তা ওএমএস’র চালসহ জনতা একজনকে আটক করে পুলিশের
কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের সুশান্ত র্কীত্তনিয়া ওএমএস’র চার বস্তা চাল পাচার করে স্থানীয় রতিকান্ত ব্যাপারির বসত ঘরে রাখার সময় গ্রামবাসী তাকে আটক করে। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে রতিকান্ত ব্যাপারির বসত ঘর থেকে ৩ বস্তা, পাশ্ববর্তী গোয়াল ঘর থেকে একবস্তা ওএমএস’র চালসহ সুশান্ত র্কীত্তনিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।