আর্কাইভ

সন্ধানী লাইফ ইন্সুরেন্সের মরনোত্তর চেক হস্তান্তর

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড আই.এস.বি’র বরিশালের গৌরনদী এজেন্সী অফিসে গতকাল শনিবার সকালে মরোনত্তর চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কোম্পানীর বিভাগীয় প্রকল্প পরিচালক আব্দুল আল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন কোম্পানীর বিভাগীয় সহযোগী প্রকল্প পরিচালক মোর্শেদা খানম, সাবেক ইউপি সদস্য আকবর আলী খান, কোম্পানীর জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৌরভ হোসেন, হিসাব রক্ষণ সুশান্ত সিকদার প্রমুখ।

শেষে গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্দ্ধণ গ্রামের তোতা বয়াতীর মরোনত্তর চেক তার স্ত্রী রোকেয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়।

Back to top button