আর্কাইভ

নগরীর বৈদ্ধপাড়া থেকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আটক

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল নগরের বেদ্যপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শহিদুজ্জামান শামিম (৩৩) কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল সন্ধ্যার আগে কোতয়ালী থানার এস.আই হেলালুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে শামিমকে আটক করেন, যার জি.আর নং-১০৮/২০০০। জানাগেছে, বেদ্যপাড়া এলাকার আঃ হাকিম হাওলাদারের ছেলে শহিদুজ্জামান শামীমকে ২০০০ সালে মারামারি মামলায় বরিশাল জননিরাপত্তা জজ আদালত যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। রায়ের আগেই শামীম জামিনে মুক্তি নিয়ে পালিয়ে যায়। পরে শামিমের পরিবার দন্ডাদেশ মওকূপ বা কমানোর জন্য হাইকোর্ট করলে সেখানকার বিচারক একই আদেশ বহাল রাখেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর বরিশালে এলে গতকাল শামীমকে আটক করে পুলিশ।

Back to top button