আর্কাইভ

গৌরনদীতে তামাক নিয়ন্ত্রন আইন সংসদে উত্থাপনের দাবিতে মানববন্ধন

গৌরনদী সংবাদদাতা ॥ তামাক নিয়ন্ত্রন আইনে শুধুমাত্র ধূমপানের বিষয়টি অন্তর্ভুক্ত, অন্যান্য তামাকজাত দ্রব্য সাদা-পাতা, জর্দ্দা, গুল জাতীয় তামাকজাত দ্রব্যকে আইনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার দাবি, আইনের সংজ্ঞায় আনার জন্য এবং তামাক নিয়ন্ত্রন আইন সংসদে উত্থাপনের দাবীতে গতকাল শনিবার সকালে গৌরনদীর টরকী বন্দরে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা টিপিডিও এবং ডাব্লিউবিবি ট্রাষ্ট এর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টিপিডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, প্রোগ্রাম অফিসার মো. সবুজ, উন্নয়ন কর্মী মো. সালাউদ্দিন, আ. ছালাম ফকির, কেতাব আলী প্রমুখ।

Back to top button