আর্কাইভ

গৌরনদীতে শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অসুস্থ্য মায়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মঙ্গলবার সকালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, শ্রমিক নেতা নজরুল প্যাদা, আব্দুর রহমান, ফারুক বেপারী, খোকন গোমস্তা, বাদশা সরদার, মালেক বেপারী, ইমন বেপারী প্রমুখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

Back to top button