আর্কাইভ
গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে যুবতীর
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা গ্রামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বড়কসবা গ্রামের আবু তাহের বেপারীর কন্যা মুনজিলা খানম সোনিয়া (১৮) প্রেমে ব্যর্থ হয়ে সবার অজান্তে পাশ্ববর্তী আলী বেপারীর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।