আর্সোনিকোসিস রোগ নির্নয় ও ব্যবস্থাপনায় দিনব্যাপী ওয়ার্কশপ
বরিশালের গৌরনদীতে গতকাল মঙ্গলবার আর্সোনিকোসিস রোগ নির্নয় ও ব্যবস্থাপনায় একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে আর্সোনিক প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবীন্দ্রনাথ গাইন রবিন, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুল হক হাওলাদার, সেকান্দার আলী মৃধা, আকন ছিদ্দিকুর রহমান, আনোয়ার সাদাত তোতা, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আব্দুল মজিদ খান প্রমুখ। ওয়ার্কশপের মূলপ্রবন্ধ পাঠ করেন আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শাহরিয়ার।