আর্কাইভ

প্রেমের সর্ম্পক মেনে না নেয়ায় বিষপানে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ প্রেমের সর্ম্পক মেনে না নেয়ায় পরিবারের লোকজনের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে দশম শ্রেনীর এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের কল্যানকাঠী গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের জাকির হোসেন মিয়ার পুত্র ও সুগন্দ্রিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাব্বির মিয়া (১৭) সম্প্রতি পাশ্বাবর্তী বাড়ির এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি সাব্বিরের পিতা-মাতা জানেতে পেরে শুক্রবার সন্ধ্যায় তাকে (সাব্বিরকে) গালিগালাজ করে। এতে অভিমান করে সাব্বির পরিবারের সবার অজান্তে ওইদিন সন্ধ্যায় বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Back to top button