আর্কাইভ

গৌরনদীর মাদক সম্রাট সেন্টু মৃধা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ সোমবার রাতে উপজেলার ধানডোবা গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট সেন্টু মৃধাকে (৩২) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক সম্রাট সেন্টু মৃধা দীর্ঘদিন থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আমদানি করে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। গোপন সুত্রে খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ সোমবার রাত আটটার দিকে উপজেলার ধানডোবা গ্রামে অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক সম্রাট সেন্টু মৃধার বাড়ি উপজেলার নন্দনপট্টি গ্রামে। সে ওই গ্রামের মৃত শফি মৃধার পুত্র।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, গ্রেফতারকৃত মাদক সম্রাট সেন্টুর বিরুদ্ধে গৌরনদীসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একডজন মামলা রয়েছে।

Back to top button