আর্কাইভ

গৌরনদীতে স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রণী ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ অগ্রণী ব্যাংক লিমিটেডের বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত ক্ষুদ্র কৃষকদের মাঝে ঋণ বিতরন কর্মসূচীর আওতায় ৩ লাখ ৬৩ হাজার টাকার ঋণ বিতরন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের গৌরনদীর শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান গোলাম মোহাম্মদ। বক্তব্য রাখেন ব্যাংকের গৌরনদী শাখার সিনিয়র অফিসার কে.এম লিয়াকত আলী, অফিসার মোঃ রোকনুজ্জামান রুবেল, গ্রাহক মাসুদ হাওলাদার প্রমুখ। শেষে ১৯জন গ্রাহকের মাঝে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৩ লাখ ৬৩ হাজার টাকার ঋণ বিতরন করা হয়।

Back to top button