আর্কাইভ

বরিশালে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু ॥ আহত চার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে পৃথক বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চারজন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালবিলা গ্রামের নিজ ঘরে বজ্রপাতে মা শিপুলী বাড়ৈ (৩৮) ও তার পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত পুত্র দিলীপ বাড়ৈ (১২) মারা যায়। একইদিন বজ্রপাতে আহত হয়েছে হারতা গ্রামের দশম শ্রেণীর ছাত্রী বিথী বড়াল (১৫) সহ জামবাড়ি গ্রামের তিনজন। আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

Back to top button