আর্কাইভ

বরিশালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ ইলিয়াস আলীর সন্ধ্যান, সাংবাদিক সাগর-রুনি দম্পতি এবং সৌদি কুটনৈতিক হত্যার বিচারের দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সকালে বরিশালে ১৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে এগারোটায় বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে  মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবায়দুল হক চাঁন, মহানগর যুবদল আহবায়ক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Back to top button