আর্কাইভ
আগৈলঝাড়ার ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ডের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা যুবদলের এক বর্ধিত সভায় এ ঘোষনা দেয়া হয়।
উপজেলার পশ্চিম সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক শামচুল হক খোকন, সালমান হাসান রিপন, জুয়েল মোল্লা, কালাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, এনায়েত হোসেন মনু, বিএনপি নেতা জসিম মোল্লা, রিপন মৃধা, সেন্টু মোল্লা প্রমুখ। সভা শেষে উপজেলার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।