আর্কাইভ
গৌরনদীর পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন
বরিশালের গৌরনদীর পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খানের স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাহবুব আলম দিদারকে সভাপতি, টিটু বেপারীকে সিনিয়র সহসভাপতি, বিশজিত রায়কে সাধারন সম্পাদক, মামুন ঘরামীকে সহসাধারন সম্পাদক ও সবুজ ঘরামীকে সাংগঠনিক সম্পাদক করে পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিদ্বয় আগামি ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর যুবদলের আহবায়কের কাছে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।