আর্কাইভ
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও মহাজোট মনোনীত পৌর মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমার হারিছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, গোলাম হাফিজ মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বিপ প্রমুখ।