আর্কাইভ
গৌরনদীতে আওয়ামীলীগ নেতার উঠান বৈঠক
গৌরনদী ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ১ নং খাঞ্জাপুর
ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গতকাল সোমবার বিকেলে উঠান বৈঠক করেছেন খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত।
উপজেলার গাইনেরপাড় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আইউব আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আদারী সরদার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মন্নান বেপারী, মস্তফা ঘরামী, সাধারন সম্পাদক হাজ্বী মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মান্নান হাওলাদার, সমাজসেবক আব্দুর রব হাওলাদার, হানিফ হাওলাদার, কাজী খোকন, সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী প্রণব রঞ্জন বাবু দত্ত প্রমুখ।