বরিশাল জেলায় দীর্ঘমেয়াদী ও সেরা করদাতা গৌরনদীর শচিন ঘোষ
গৌরনদী সংবাদদাতাঃ বরিশাল জেলার দীর্ঘমেয়াদী ও সেরা করদাতা হিসেবে সম্মননা পদক পেয়েছেন
গৌরনদীর প্রবীণ মিষ্টান্ন ব্যবসায়ী শচিনন্দ্র নাথ ঘোষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ব্যতিত ২০০৯-২০১০ কর বর্ষে বরিশাল জেলার দীর্ঘমেয়াদী হিসেবে প্রথম ও সেরা করদাতা হিসেবে গত ১৫ সেপ্টেম্বর শচিনন্দ্র নাথ ঘোষকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে কর অঞ্চল বরিশাল কর্তৃক আয়োজিত বরিশাল সার্কিট হাউজের কন্সফারেন্স হলরুমে উপ-কর কমিশনার এ.আর এম আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নূরুর নবী তালুকদার, শুল্ক রেয়াত ও প্রত্যর্পন পরিদপ্তরের পরিচালন মোঃ নাসির উদ্দিন। শেষে দীর্ঘমেয়াদী হিসেবে প্রথম ও সেরা করদাতা হিসেবে শচিনন্দ্র নাথ ঘোষের পক্ষে তার পুত্র গৌর ঘোষ ওরফে অজয়কে পদক প্রদান করা হয়।