আর্কাইভ
চুরির অভিযোগে পুত্রের বিরুদ্ধে মায়ের মামলা
চুরির অভিযোগে নিজের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বরিশাল পুলিশ লাইনের রিজার্ভ অফিসার আবদুল মজিদের স্ত্রী মরিয়ম বেগম। শনিবার বিকেলে তিনি বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বরিশাল পুলিশ লাইনের রিজার্ভ অফিসার আবদুল মজিদের ছেলে মাইনুল ইসলাম রানা (১৮) বৃহস্পতিবার দুপুরে তার ৩/৪ বন্ধুকে নিয়ে বিএম কলেজ মসজিদ গেট সংলগ্ন মনোয়ারা ম্যানশনে নিজ বাড়িতে চুরি করে। এ সময় তার বাবা আবদুল মজিদ অফিসে ও মা মনোয়ারা বাজারে ছিলেন। মনোয়ারা বেগম ফিরে এসে দেখেন তার ছেলে মাইনুল ইসলাম রানা ও তার বন্ধুরা মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, তারা নগদ ১ লাখ টাকা ও প্রচুর পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছে। খবর-দৈনিক যুগান্তর-১৫ আগস্ট।