আর্কাইভ

বরিশালে কার ভর্তি বিপুল পরিমান ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরী থেকে বুধবার রাতে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত যুবক আনোয়ারুল ইসলাম (২০) যশোর বেনাপোল পোড়াবাড়ি এলাকার বাসিন্দা আমিনউদ্দিন মৃধার পুত্র।

ডিবির সহকারী উপ-পরিদর্শক মোঃ লোকমান হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় টহল ডিউটিরত অবস্থায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার চালককে থামার নির্দেশ দেয়া হয়। চালক নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে পালানোর চেষ্ঠা করে। টহল দলটি প্রাইভেট কারের পিছু ধাওয়া করে। একপর্যায়ে নগরীর জিয়া সড়কে এসে প্রাইভেট কার চালক পালিয়ে গেলেও আনোয়ারুলকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৫ কার্টুনে ২ হাজার ৭’শ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

Back to top button