আর্কাইভ

গৌরনদীতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে র‌্যালী

মাসে দিনের বেলা সকল হোটেল-রেস্তোরা বন্ধের দাবিতে গতকাল রবিবার বিকেলে বরিশালের গৌরনদীতে র‌্যালী বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদী কমিটির উদ্যোগে বাদ আছর সরকারী গৌরনদী কলেজ মসজিদ থেকে মিছিল বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করা হয়।
শেষে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় মাওলানা নেছার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল রাজ্জাক খান, আব্দুস সোবহান খান, মোফাজ্জেল হোসেন, মাওলানা আল-আমিন, জোনায়েত ইসলাম, ফরিদ হোসেন, আবুল বাশার, বাদল মিয়া প্রমুখ।

Back to top button