গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত – পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শপথ গ্রহন
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শপথ গ্রহনের মাধ্যমে বরিশালের গৌরনদীতে গতকাল রবিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে জাতিয় শোক দিবস।
এ উপলক্ষে উপজেলা প্রসাশন, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি গৌরনদী কলেজ, মাহিলাড়া ডিগ্রী কলেজ, বার্থী ডিগ্রী কলেজ, বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়, ইসলামী মিশন, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন শোক র্যালী বের করে। এছাড়াও পৃথক ভাবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩০ জন বেকার-যুবকের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।