আর্কাইভ

বরিশাল হেলথ্ জার্নালিস্ট’র নবগঠিত কমিটির শপথ গ্রহন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল হেলথ্ জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ ইসতিয়াক হোসেন, স্বাচিপ’র সভাপতি ডাঃ কামরুল হাসান সেলিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ এসএম সারোয়ার, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মাকসুমুল হক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি.এম বাবর আলী, দৈনিক সমকালের ব্যুরো প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য পুলক চ্যাটার্জী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেহমান আনিচ। শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিএমএ’র সভাপতি ডাঃ ইসতিয়াক হোসেন।

pressclub

Back to top button