আর্কাইভ
গৌরনদীতে পৌর যুবদলের বিশেষ সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী পৌর যুবদলের বিশেষ সভা গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বন্দরের আব্দুর রব কিন্ডার গার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক
মোঃ নান্না খান। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রব। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মন্নান খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামাল হাওলাদার, যুবদল নেতা রফিক চোকদার, শ্যামল খলিফা, রুহুল সরদার, মনির হোসেন প্রমুখ।