আর্কাইভ

খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়ায় ফেনসিডিলসহ দু’বিক্রেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া থেকে ৫ বোতল ফেনসিডিলসহ দু’ফেনসিডিল বিক্রোতাকে গ্রেফতার করেছে। গ্রেফারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ ডুমুরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় আল-আমিন সরদারের মুদি দোকানের পিছনে প্লাস্টিক কাগজ দিয়ে মোড়ানো ৫ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা ফরিদ ফকির (২০) ও মফিজুল ফকিরকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতদের বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম ডুমুরিয়া গ্রামে। এ ব্যাপারে গৌরনদী থানার উপ-পরিদর্শক স্বপন কুমার হাওলাদার বাদি হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

Back to top button