আর্কাইভ

গৌরনদীতে ছাত্র ও যুবলীগের আনন্দ মিছিল – প্রতিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট দলের আরো একটি ঐতিহাসিক বিজয়ে সারাদেশের ন্যায় গতকাল রবিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা।

সকাল দশটায় বিক্ষোভ মিছিল শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার ঘোষনা দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, সৈকত গুহ পিকলু, আল-আমিন হাওলাদার, ফরহাদ মুন্সি, ছাত্রলীগ নেতা মিয়া গোলাম রাসেল প্রমুখ।

Back to top button