আর্কাইভ

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) মহান আল্লাহপাকের দিদার লাভ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ কোরআনখানি, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় লাইলাতুল মেরাজের রাত অর্থাৎ ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহতায়ালার খাস রহমত সমৃদ্ধ। ৬২০ খৃস্টাব্দের পবিত্র এ রাতে মহানবী (সা:) মহান আল্লাহতায়ালার খাস রহমতে প্রথমে পবিত্র মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে জামাতে ইমামতি করে তিনি ঊর্ধ্বলোকে গমন করেন।

Back to top button