আর্কাইভ

সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের পশ্চিম মুন্ডপাশা নামকস্থানে গতকাল রবিবার বিকেলে অজ্ঞাত পরিচয়ে গাড়ির চাপায় পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামের মুকুন্দ শীল জানান, গতকাল রবিবার বিকেল চারটার দিকে তার স্ত্রী গীতা রানী শীল (৭০) মহাসড়কের পার্শ্বে গরু চরাতে যায়। গরু নিয়ে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ফরিদপুর গামী অজ্ঞাত পরিচয়ে গাড়িতে চাপা দিলে ঘটনাস্থলেই গীতা মারা যায়। উজিরপুর থানার এস.আই শামীমুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Back to top button