আর্কাইভ

পলাতক আসামি গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে একটি সিআর মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মনিরুজ্জামান একদল পুলিশ নিয়ে পয়সারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি সামচুল হক খানকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বাড়ি উপজেলার চাঁত্রিশিরা গ্রামে। সে ওই গ্রামের সৈয়দ আলী খানের পুত্র।

Back to top button