গৌরনদীতে সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধারা – পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে
ডেস্ক রিপোর্টঃ সর্বকালের শ্রেষ্ট সন্তান, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত যে সকল খুনীরা এখনো পালিয়ে রয়েছে অনতিবিলম্বে তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের
ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্গ মুক্ত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবনির্বাচিত কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার দোনারকান্দি শহীদ অনিল মল্লিক স্মৃতি সংঘের উদ্যোগে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় অনিল মল্লিক স্মৃতি সংঘের সভাপতি রমনী কান্ত সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মনিরুল হক, সহকারি কমান্ডার আনোয়ার হোসেন রাঢ়ী, আব্দুল হক ঘরামী, মুক্তিযোদ্ধা সঞ্জিত কুমার হালদার সুধীর, প্রান কুমার সরকার, নিরঞ্জন বিশ্বাস, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস প্রমূখ। শেষে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়।