শোক দিবস উপলক্ষে গৌরনদীতে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আকবর হোসেন ফারুক, জয়নাল আবেদীন হাওলাদার, আবু সাঈদ নান্টু, জয়নাল খন্দকার, গোলাম মনির মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হারিছুর রহমান হারিছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমুখ। শেষে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।